প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎসায় অবহেলা করার অভিযোগে গত বৃহস্পতিবার রাত আটটার দিকে যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভাঙচুর করা হয়েছে। এ সময় দুই কর্মকর্তার মাথায় চেয়ারের হাতল দিয়ে আঘাত করা হয়। এ ঘটনায় আকতার হোসেন নামের এক তরুণকে আটক করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বুকের ব্যথার কারণে তোয়াক্কেল নামের এক যুবককে হাসপাতালে আনা হয়। ভর্তি রাখার আধা ঘণ্টা পর তিনি মারা যান। এরপর নিহতের স্বজনেরা দল বেঁধে হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে জানালার কাচ ও চেয়ার-টেবিল ভাঙচুর করেন।