প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা নগরের শাকতলা এলাকায় যমুনা মেডিকেল সার্ভিসেস নামে একটি অনুমোদনহীন হাসপাতালের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালটি বন্ধ (সিলগালা) করে দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে নির্বাহী হাকিম কাজী তামজীদ আহমেদ এ আদালত পরিচালনা করেন। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক চিকিৎসাকর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন। তামজীদ আহমেদ বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।