হাসপাতালে কাতরাচ্ছে জোবায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় চুরির অভিযোগে শিশু জোবায়েরের (১১) ওপর নির্যাতন চালানোর ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা হয়েছে। শিশুটির মা সালমা বেগম বাদী হয়ে বরগুনা থানায় মামলাটি করেন।
মামলায় এমাদুল হক, তাঁর ছোট ভাই ফরিদ হাসান ও বাবা খলিল আকনকে আসামি করা হয়েছে।
এদিকে শিশু জোবায়ের গতকালও বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বিকেলে হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশুটির ডান হাতের কনুই ফুলে আছে। সামনের দাঁতের ওপরের অংশ, ঊরু, দুই হাত ও মাথায় তীব্র ব্যথা অনুভব করছে বলে জানায় জোবায়ের।
পরিবারের অভিযোগ, জোবায়েরকে বাড়ির পাশের একটি মুদি দোকানে চুরির অজুহাতে গত সোমবার বিকেলে শিকলে বেঁধে নির্যাতন করেন দোকানের মালিক এমাদুল হক।
জোবায়েরের মা সালমা বেগম বলেন, মামলা করার পর এমাদুল ও তাঁর পরিবার তাঁদের নানাভাবে হুমকি দিচ্ছে।