প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে গত মঙ্গলবার রাতে এক ত্রিপুরা কিশোরী (১৬) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে লামার ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি উইলিয়াম ত্রিপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন অফিস সহায়কসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ অফিস সহায়ক নুর মোহাম্মদকে (২৯) গ্রেপ্তার করেছে। লামা থানার এসআই রবিউল ইসলাম বলেন, মোহাম্মদ সেলিম ও অফিস সহায়ক শাহ আলমকে গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে গতকাল বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।