হাসপাতালে লাশ রেখে পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তিন-চারজন যুবক অজ্ঞাতনামা এক যুবকের মৃতদেহ রেখে পালিয়ে যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা সুনীল চক্রবর্তী জানান, অজ্ঞাতপরিচয় যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি নগরকান্দা থানায় জানানো হয়। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফসারউদ্দিন জানান, গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।