হাসপাতালের নালা থেকে তরুণীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের একটি কোয়ার্টারের সামনের নালা থেকে রোজিনা আক্তার (২০) নামের এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ জানায়, রোজিনা সদর উপজেলার লতিফাবাদ চরপাড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে। বেলা সোয়া একটার দিকে নালায় স্থানীয়রা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানান।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মীর মোশরাফ হোসেন জানান, স্থানীয় লোকজন পুলিশকে জানিয়েছেন সকালে রোজিনাকে তাঁরা হাসপাতালের ভেতরে ঘোরাফেরা করতে দেখেছেন। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।