হিউম্যান হলারের চাপায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দয়াগঞ্জে গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে একটি হিউম্যান হলারের চাপায় জাহাঙ্গীর আলম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জুরাইনে রড-সিমেন্টের দোকানের ব্যবস্থাপক ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, জাহাঙ্গীর সপরিবারে কেরানীগঞ্জের কালীগঞ্জে থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তাঁর বাবার নাম আইয়ুব আলী। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমায়।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম প্রথম আলোকে বলেন, চালক পালিয়ে গেলেও হিউম্যান হলারটি আটক করা হয়েছে।