হিজড়াদের হামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক হিজড়াদের হামলায় গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন অক্ট্রয় মোড় এলাকায় ওই শিক্ষকের বাসার সামনে এ ঘটনা ঘটে।
হামলায় বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক কামাল হোসেনের বাঁ হাত ভেঙে যায়। তিনি ঘাড়েও গুরুতর আঘাত পান। তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় লোকজন জানান, প্রায় ১৫ দিন আগে এক দল হিজড়া বাসায় এসে ওই শিক্ষকের নবজাতককে কেন্দ্র করে আনন্দ-উল্লাস করে দুই হাজার টাকা নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে আবারও কয়েকজন হিজড়া এসে টাকা চায়। এবার সাড়ে আট শ টাকা দেওয়া হলেও তারা আরও বেশি টাকা দাবি করে। তখন ওই শিক্ষক অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করলে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হিজড়ারা তাঁর ওপর হামলা চালায়।
এ ঘটনায় তিন হিজড়াকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।