হিজড়ার গলাকাটা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর এলাকার একটি বাসায় এক হিজড়ার গলাকাটা লাশ পাওয়া গেছে। তাঁর নাম গুরু কোকিলা (৪০)।
আজ বৃহস্পতিবার বিকেলে মিরপুরের মধ্য পীরেরবাগের ৮০/৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে বলে জানান পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার জসিমউদ্দিন মোল্লা।
পুলিশ জানায়, পীরেরবাগের ওই বাসায় আরও কয়েকজন হিজড়ার সঙ্গে ভাড়া থাকতেন কোকিলা। আজ বিকেল সাড়ে তিনটার দিকে ওই বাসায় তাঁর জবাই করা লাশ পাওয়া যায়। এ ঘটনায় পায়েল ও মমতাজ নামে দুই হিজড়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে কোকিলার লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।