হিযবুত তাহরীরের সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ছোট কুলালপাড়া এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম (৪৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি ছোট কুলালপাড়া এলাকায়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক প্রথম আলোকে বলেন, রফিকুল হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি|