হিযবুত তাহরীরের সন্দেহভাজন সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সন্দেহভাজন এক সদস্যকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। আজ বুধবার র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে মো. তমাল উদ্দিন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি পরোয়ানাভুক্ত আসামি।