হিযবুত তাহ্রিরের সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের আমজু মিয়ারপাড়া গ্রাম থেকে গত শুক্রবার রাতে মো. শাহাদাত হোসেন (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহাদাত ঢেমশা ইউনিয়নের দক্ষিণ ঢেমশা গ্রামের আবদুর রহমানের ছেলে। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) জুলস খান পাঠান বলেন, শাহাদাত হিযবুত তাহ্রীরের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।