প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার কলাভবন থেকে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। তাঁর নাম আবদুল মতিন। তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। এসএম হলে থাকতেন। ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বলেন, আটক ছাত্র এক শিক্ষকের কক্ষে হিযবুত তাহ্রীরের ‘দাওয়াত’ নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে তাঁকে সিডি, লিফলেট ও জিহাদি বইয়ের ফটোকপিসহ হাতেনাতে আটক করেন প্রক্টরিয়াল টিমের সদস্যরা। পরে তাঁকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক