হিলি সীমান্তে সোনার বারসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলি সীমান্তে চারটি সোনার বারসহ গোলাম রাব্বানি (২৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার দুপুরে তাঁকে আটক করা হয়।

গোলাম রাব্বানির বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রশিদপুর গ্রামে।

হিলি বাসুদেবপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার চাঁদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার করা সোনার বারের ওজন ৪০ ভরি। আটক গোলাম রাব্বানিকে বাসুদেবপুর ক্যাম্পে রাখা হয়েছে।