প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হিলি সীমান্তের গাজীর মোড় এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আটটি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের সদস্যরা এগুলো উদ্ধার করেন। বাসুদেবপুর কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম বলেন, বগুড়া থেকে অস্ত্র ব্যবসায়ীরা হিলিতে অস্ত্র কিনতে এসেছেন, এমন খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির একটি দল পৌর শহরের চুড়িপট্টি মহল্লায় অবস্থান নেয়। সেখানে দুই অস্ত্র ব্যবসায়ী একটি মোটরসাইকেল নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করার চেষ্টা করেন। তখন বিজিবির সদস্যরা ধাওয়া দিলে তাঁরা একটি স্কুল ব্যাগ ফেলে পালান। পরে ব্যাগ থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।