হিলিতে অস্ত্র ও ভারতীয় মুদ্রাসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হিলিতে আজ শনিবার সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও এক লাখ ভারতীয় রুপিসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৩ ব্যাটালিয়নের সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন জাহিদ (৩২) এবং বাবলু মিয়া (৪৩)। জাহিদের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ইসলামপুর গ্রামে ও বাবলু মিয়ার বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামে।
৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মো. খবির উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, হিলির চুরিপট্টি এলাকা থেকে বাবলু মিয়াকে একটি পিস্তলসহ আটক করা হয়। অপরদিকে শহরের একটি আবাসিক হোটেল থেকে দুটি পিস্তল একটি ম্যাগজিন, তিনটি গুলি এবং এক লাখ রুপিসহ জাহিদকে আটক করা হয়েছে।