হিলিতে গানপাউডারসহ দুই যুবক গ্রেপ্তার
র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)-৫-এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা হিলি সীমান্তে তিন কেজি গানপাউডারসহ দুই যুবককে আটক করেছেন। গত মঙ্গলবার রাত সাড়ে নয়টায় সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে ওই দুই যুবককে আটক করা হয়। এ ঘটনায় র্যা ব বাদী হয়ে হাকিমপুর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছে।
গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন হাকিমপুর উপজেলার উত্তরবাসুদেবপুর গ্রামের তৌকির হোসেন (২২) এবং পালপাড়া গ্রামের সামাদ হোসেন (২৮)।
জয়পুরহাট র্যা ব-৫ ক্যাম্পের অধিনায়ক আল মামুন শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে তৌকির ও সামাদকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দুই কেজি ৯৪০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য জয়পুরহাট র্যা ব-৫ ক্যাম্পে আনা হলেও রাতেই তাঁদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়।
থানার ওসি মোকলেছুর রহমান জানান, গতকাল আদালতের মাধ্যমে দুই যুবককে কারাগারে পাঠানো হয়।