হিলিতে ৪০ ভরি সোনাসহ তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলি সীমান্তে গতকাল বুধবার ৪০ ভরি সোনাসহ গোলাম রব্বানী (২৬) নামের এক তরুণকে​ গ্রেপ্তার করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে বিজিবি তাকে পুলিশে সোপর্দ করে।

গোলাম রব্বানীর বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রশিদপুর গ্রামে।

বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার চাঁন মিয়া প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে বড়চড়া বিজিবি চেকপোস্টে রব্বানীকে আটক করা হয়। তাঁর জুতার ভেতর থেকে ৪০ ভরি সোনা জব্দ করা হয়। পরে এ ঘটনায় হাকিমপুর থানায় মামলা করা হয়।