হিসাবরক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলা বিআরডিবি কার্যালয়ের হিসাবরক্ষক এ কে এম জাহিদুল আলমকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে। বিআরডিবির সূত্রে জানা গেছে, পল্লী দারিদ্র্য বিমোচন প্রকল্পের ৩০ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৫ সালের নভেম্বরে কালিগঞ্জ থানায় মামলা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শামসুল হুদা। তাতে তাঁর সই জাল করে ব্যাংক থেকে ওই টাকা তুলে নেওয়ার অভিযোগ আনা হয় এ কে এম জাহিদুল আলমের বিরুদ্ধে। মামলাটি দুদক তদন্ত করছে।