প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালের কণ্ঠ পত্রিকার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। গতকাল বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের তিনটি সংগঠন পৃথক বিবৃতিতে দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ১৬ এপ্রিল ডাবলু সরকার উপাচার্যের দপ্তরে ঢুকে উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেন। এ ঘটনার সংবাদ প্রকাশের জের ধরে কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলন, রাজশাহী ব্যুরোর প্রধান রফিকুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রোকন রাকিবের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।