হুজি সন্দেহে আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) সদস্য সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ দাবি করা হয়েছে।
ওই খুদেবার্তায় দাবি করা হয়, গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করেছে ডিবি। আটক হওয়া ব্যক্তি হুজি-বির অভিযান পরিচালনা শাখার নেতা। তিনি সম্প্রতি বিদেশে গিয়ে কৌশলগত জঙ্গি প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
আটক হওয়া ব্যক্তির নাম-পরিচয় জানায়নি পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করবে পুলিশ।