হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী গাজী কামরুল হুদার এক কর্মীকে গতকাল রোববার শারীরিকভাবে লাঞ্ছিত ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মানিকগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালামের বিরুদ্ধে ওই অভিযোগ পাওয়া গেছে। তবে আবদুস সালাম বলেন, ‘আক্কেল আলী সম্পর্কে আমার বিয়াই। তাঁর সঙ্গে দুষ্টুমি করেছি। তাঁকে হুমকি বা শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়নি।’