হুমকি পেয়ে জিডি করলেন তুরিন আফরোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরিন আফরোজ
তুরিন আফরোজ

বেনামে হুমকির চিঠি পাওয়ার পর আজ বৃহস্পতিবার বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ। বিকেল সাড়ে পাঁচটায় তুরিন আফরোজ বনানী থানায় এসে জিডি করেন। জিডি নম্বর ৫০২। এ সময় তাঁর সঙ্গে বেশ কয়েকজন আইনজীবী ছিলেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। কোন ঠিকানায় এই চিঠি এসেছিল জানতে চাইলে তিনি বলেন,‘তাঁর (তুরিন আফরোজ) থ্রেড আছে। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাবে না।’