হুড়াহুড়িতে আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্পের ঝাঁকুনিতে গতকাল সোমবার ভোরে চট্টগ্রাম নগরবাসীর ঘুম ভেঙেছে। এরপর দিগ্বিদিক আতঙ্কে ছোটাছুটি। ভূমিকম্পে চট্টগ্রামে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও ছোটাছুটি করতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন তাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। দুজনই দামপাড়া পুলিশ লাইনের চারতলা ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন।