হেফাজতের সাবেক নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটক
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক এক নেতাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটক ব্যক্তির নাম আজহারুল ইসলাম। তিনি হেফাজতের সাবেক সাংগঠনিক সম্পাদক।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিবি কার্যালয়ে আজহারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্প্রতি হেফাজতের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সংগঠনটির নেতাদের গ্রেপ্তার বন্ধে কেন্দ্রীয় নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ ছাড়া হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের ৪৬ জন নেতা-কর্মীর সম্পদের তথ্য চেয়ে সরকারের ৪টি দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।