হেরোইন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গত শুক্রবার রাতে ৩২ পুরিয়া হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জামাল উদ্দিন (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দৌলতপুর গ্রামের জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করছেন। শুক্রবার রাতে দৌলতপুর রেলক্রসিং থেকে ৩২ পুরিয়া হেরোইনসহ জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। উপপরিদর্শক (এসআই) আফতাব উদ্দিন বলেন, জামাল উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।