প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলার গোদাগাড়ীতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক কেজি হেরোইন জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে এ অভিযান চালানো হয়। রাজশাহীর ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক সোহেল উদ্দিন পাঠান বলেন, গোদাগাড়ীর সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহল দল গোদাগাড়ী উপজেলার সারিংপুর বিশ্বরোড নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে অভিযান চালায়। এ সময় বাসের বাঙ্কারে একটি শপিং ব্যাগে পরিত্যক্ত অবস্থায় এক কেজি হেরোইন পাওয়া যায়। বাসের চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে হেরোইনের মালিকের সন্ধান পাওয়া যায়নি।