প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদী উপজেলায় পুলিশের তালিকায় থাকা হেরোইন ব্যবসায়ী বরকি বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাত আটটার দিকে উপজেলা শহরের পশ্চিম টেংরী কাচারিপাড়ায় বরকি বাবুর বাড়িতে অভিযান চালিয়ে ১২০ পুরিয়া হেরোইনসহ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, এর আগে মাদক বিক্রির দায়ে বরকি বাবুর দুই দফায় তিন ও ছয় মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে বরকি বাবু আবারও হেরোইন বিক্রি শুরু করেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, বরকি বাবুর বিরুদ্ধে মাদকের ছয়টি মামলা রয়েছে।