হেরোইনসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে গতকাল সোমবার হেরোইনসহ মো. মিলন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মিলন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মৈশালবাড়ি গ্রামের বাসিন্দা। গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুপুর পৌনে ১২টার দিকে দৌলতদিয়া ঘাটের মনোরমা সিনেমা হল সড়কের জলিল শেখের মুদি দোকানের সামনে থেকে তাঁকে আটক এবং তাঁর জামার পকেট থেকে ৫২ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ৫ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা করার প্রস্তুতি চলছে।