হেরোইনসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গত সোমবার রাতে হেরোইনসহ আবদুল মজিদ (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, পৌরসভার বাউসী মধ্যপাড়া গ্রামের মজিদ দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা করে আসছিলেন। সোমবার রাতে পঞ্চপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে মাদক বেচাকেনার সময় দুই গ্রাম হেরোইনসহ মজিদকে গ্রেপ্তার করা হয়। সরিষাবাড়ী থানার ওসি মো. বিল্লাল উদ্দিন বলেন, মজিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।