হেরোইনসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তেররশিয়া গ্রামের হায়াতের মোড় থেকে সোমবার রাতে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যা ব-৫। এ ঘটনায় আনারুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি সদর উপজেলার হরিষপুর গ্রামে। চাঁপাইনবাবগঞ্জের র্যা ব-৫-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সহিদার রহমান বলেন, সোমবার রাতে হায়াতের মোড় এলাকা থেকে হেরোইনসহ আনারুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।