হেরোইনসহ যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে পুলিশ অভিযান চালিয়ে হেরোইনসহ এক যুবককে আটক করেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। পুলিশ ওই যুবককে গতকাল সোমবার বগুড়া আদালতে পাঠিয়েছে। আদমদীঘি থানার পুলিশ সূত্র জানায়, উপজেলার সান্তাহার পৌর শহরে গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ পুরিয়া হেরোইনসহ সান্তাহার ওপর পৌঁওতা এলাকার আজিজার রহমানের ছেলে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৩২) আটক করে। এ ঘটনায় সান্তাহার শহর ফাঁড়ির উপপরিদর্শক (টিএসআই) মুক্তি মাহমুদ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।