প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী সীমান্ত এলাকা থেকে গতকাল বুধবার সকালে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে বাখের আলী সীমান্তসংলগ্ন রাবণপাড়া আমবাগান এলাকায় অভিযান চালালে দুই ব্যক্তি ব্যাগ ফেলে পালিয়ে যান। এ সময় ব্যাগ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক দাম চার লাখ টাকা। উদ্ধার করা হেরোইন সদর থানায় জমা দেওয়া হয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।