হেরোইনসহ সাতজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া থানার পুলিশ গত বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে। পুলিশ বলছে, তাঁদের কাছে হেরোইন পাওয়া গেছে। আটক ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের বিটিভুগলা গ্রামের মিজানুর রহমান (৩৬); জাজিরা গ্রামের রনি খান (২৬), মুনির হোসেন (২৫); দুপচাঁচিয়া উপজেলা সদরের মাস্টারপাড়ার পুটু খন্দকার (৩৭); গোবিন্দপুর গ্রামের রাজা (৫৫); পলিপাড়া গ্রামের লিটন আলী (৩৮) ও নুর আলম ফকির (২৫)। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের কাছে ২০ পুরিয়া হেরোইন পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। এদিকে একই রাতে পুলিশ উপজেলার কামার গ্রামের শফিকুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করে। তিনি একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।