হেলমেটে ইয়াবা পাচার, গ্রেপ্তার মোটরসাইকেল আরোহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকা থেকে ৫ হাজার ১২৮টি  ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁর নাম  মো. মনির (৩৮)। হেলমেটের ভেতরে অভিনব কায়দায় তিনি ইয়াবা পাচার করছিলেন বলে দাবি করে র‌্যাব।

গতকাল শুক্রবার রাতের তাঁকে গ্রেপ্তার করা হয় বলে প্রথম আলোকে জানান র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এনায়েত করিম শোয়েব। এ সময় মনিরের কাছ থেকে মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তা এনায়েত করিম শোয়েব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় হেলমেটের ভেতরে বিশেষ কৌশলে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করছিলেন। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা করা হয়েছে।