হোটেল ও নদী থেকে দুই লাশ উদ্ধার
সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌর শহরের একটি আবাসিক হোটেল থেকে রতিশ সরকার (২৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। একই দিন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ঝিনাই নদ থেকে এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রতিশ দিরাই উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পে মাঠকর্মী হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি জেলার শাল্লা উপজেলার আদিত্যপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, রতিশ সরকার বাবা-মাকে নিয়ে দিরাই পৌর শহরের হারানপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। গত রোববার সকালে অফিসে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় বাড়ি ফিরে না এলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও পাননি। পরে তাঁর বাবা রবীন্দ্র সরকার থানায় সাধারণ ডায়েরি করেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দিরাই শহরের একটি আবাসিক হোটেলের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়, তাদের একটি কক্ষের বোর্ডার অনেক বেলা হওয়ার পরও দরজা খুলছেন না। পরে পুলিশ গিয়ে দরজা খুলে ওই কক্ষের বৈদ্যুতিক পাখার সঙ্গে রতিশ সরকারের ঝুলন্ত লাশ পায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলার ছাতারিয়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ঝিনাই নদের পানিতে অজ্ঞাতনামা এক যুবকের