হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ভাটারা থানার জগন্নাথপুর এলাকার একটি আবাসিক হোটেল থেকে পুলিশ গতকাল বুধবার সকালে কাওছার হোসেন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে।
ভাটারা থানার পুলিশ বলেছে, গত মঙ্গলবার রাতে কাওছার তাঁর স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে জগন্নাথপুরের হ্যাভেন টাচ নামের একটি আবাসিক হোটেলের ৬০৫ নম্বর কক্ষে ওঠেন। গতকাল সকালে ওই নারী হোটেল কর্তৃপক্ষের কাছে এসে বলেন কাওছার মারা গেছেন। একই সঙ্গে তিনি ভাটারা থানায় ফোন করে এ খবর জানান। পরে পুলিশ এসে কাওছারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তাঁর বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুরে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল মোত্তাকিন প্রথম আলোকে বলেন, কাওছারের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।