হোটেলমালিককে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অপরিচ্ছন্ন, নোংরা পরিবেশে নিম্নমানের পচা-বাসি খাবার তৈরি ও পরিবেশনের দায়ে পাঁচ হোটেলমালিককে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভিন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এ ব্যাপারে সহকারী পরিচালক আফসানা পারভিন বলেন, পাঁচ হোটেলমালিকের মধ্যে কিশোরগঞ্জ বাজারের তসলিমের হোটেলকে দুই হাজার, মৌমিতা সুইটসকে এক হাজার, মুকুল হোটেলকে এক হাজার, হোটেল আক্কাসকে ২ হাজার ৫০০ এবং ঢাকা হোটেলকে আট হাজার টাকা জরিমানা করা হয়। নীলফামারী প্রতিনিধি|