হোটেলে ছাত্রের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফকিরাপুলের একটি আবাসিক হোটেল থেকে গতকাল শনিবার রাতে দীপঙ্কর দেবনাথ (২৩) নামের মেডিকেলের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। দীপঙ্কর সিলেটের বিয়ানীবাজারের একটি বেসরকারি মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ জানায়, লাশটি সিলিং ফ্যান বরাবর মেঝেতে পড়ে ছিল। গলায় ছিল ছেঁড়া গামছা প্যাঁচানো। ফ্যানটিতে গামছার অবশিষ্টাংশ ছিল। ধারণা করা হচ্ছে, দীপঙ্কর আত্মহত্যা করেছেন। আলামত হিসেবে একটি চিঠিও হোটেলের কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে।