হোটেল থেকে উদ্ধার করা তরুণীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শ্যামলীর একটি আবাসিক হোটেল থেকে গলায় আঘাত পাওয়া অবস্থায় উদ্ধার করা এক তরুণী (২২) গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
৮ জুলাই ওই তরুণীকে শ্যামলীর আবাসিক হোটেল তাজিনের একটি কক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ বলেছে, হোটেলের নিবন্ধন খাতায় ওই তরুণীর নাম মিথিলা উল্লেখ করা হয়েছে। তবে সেটা তাঁর প্রকৃত নাম কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
মোহাম্মদপুর থানার এসআই আজিজুল হক বলেন, হোটেল কক্ষের খাটের ওপর থেকে উদ্ধারের সময় ওই তরুণীর গলায় রশি প্যাঁচানোর চিহ্ন ও শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন পাওয়া গেছে। খাটের ওপর থেকে একটি রশি উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর থেকে ওই তরুণী কোনো কথা বলতে পারেননি বলে তাঁর পরিচয় পাওয়া যায়নি।