হোটেল থেকে লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জে একটি আবাসিক হোটেল থেকে ইলিয়াস হোসেন (২৫) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলা শহরের রহমানিয়া আবাসিক হোটেল থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। ইলিয়াস পাবনার বেড়া উপজেলার সীমান্তপুর গ্রামের আবদুল গফুরের ছেলে। কালীগঞ্জ থানার এসআই মুনির হোসেন জানান, ইলিয়াস ৭ অক্টোবর ওই হোটেলে ওঠেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে কক্ষের দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো ইলিয়াসের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এরপর তা ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।