হোমনায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ছয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলা সদরের চৌরাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় ওসিসহ চার পুলিশ সদস্য আহত হন।
গ্রেপ্তার হওয়া ডাকাতেরা হলেন হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের মো. আক্কাছ মিয়া, দড়িচর গ্রামের সফিকুল ইসলাম, একই গ্রামের মো. সুমন, লটিয়া গ্রামের মো. কবির, তিতাস উপজেলার মনাইরকান্দি গ্রামের রবিউল হাছান ও দাউদকান্দি উপজেলার হাটচান্দিনা গ্রামের মো. আলম। আহত পুলিশ সদস্যরা হলেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল, উপপরিদর্শক (এসআই) নাজমুল হক ও নূর উদ্দিন এবং কনস্টেবল স্বপন মিয়া।
মো. আবুল ফয়সল বলেন, দুটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয় এবং তাঁদের কাছ থেকে একটি দেশীয় পাইপগান, দুটি কার্তুজ, দুটি রামদা, একটি চাপাতি ও একটি কাটার জব্দ করা হয়।