হোমনায় ধর্ষণের অভিযোগ ওঠা ব্যক্তি ঢাকায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনায় এক দরিদ্র দিনমজুরের শিশুকে ধর্ষণের অভিযোগে পলাতক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। হোমনা থানার পুলিশের একটি দল গতকাল বুধবার রাতে ঢাকার তেজগাঁও এলাকায় রফিকুলের এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

রফিকুল হোমনা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

গত ২৯ মার্চ উপজেলার এক দরিদ্র দিনমজুরের শিশু (১১) রামকৃষ্ণপুর বাজার থেকে কেরোসিন তেল নিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়। পরে শিশুটির বাবা রফিকুল ইসলামকে একমাত্র আসামি করে থানায় মামলা করেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, তাঁকে থানায় নিয়ে আসা হচ্ছে।