হোসেনপুরে বাসে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের হোসেনপুরে গতকাল বৃহস্পতিবার রাতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। উপজেলার সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে হোসেনপুর উপজেলার মধ্যে চলাচলকারী বন্যা পরিবহনের একটি বাস সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সামনে রাখা ছিল। রাত পৌনে ১১টার দিকে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভায়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু মোল্লা বলেন, আগুনে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও হতাহতের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে নাশকতার অভিযোগে মামলা করার প্রস্তুতি চলছে।