হ্যাকিংয়ের অভিযোগে কিশোর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্যুরিস্ট পুলিশের ফেসবুক পেজ হ্যাকিং করার অভিযোগে গতকাল শুক্রবার নাটোরের গোয়েন্দা পুলিশ রাব্বি ইসলাম (১৬) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে। গুরুদাসপুর উপজেলার চাঁচকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাটোর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, চাঁচকৈর পুরাতন পাড়ার আনিসুর রহমানের ছেলে রাব্বি ইসলাম বুধবার সকালে ট্যুরিস্ট পুলিশের ফেসবুক পেজ হ্যাকিং করে। পুলিশের তথ্যপ্রযুক্তি বিভাগের সদস্যরা ঘটনাটি জানার পর নাটোর জেলা পুলিশকে জানান। জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তরিকুর রহমান গোয়েন্দা পুলিশকে নিয়ে শুক্রবার বিকেলে রাব্বিকে গ্রেপ্তার করেন। তরিকুর রহমান বলেন, রাব্বির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। সে ফেসবুক পেজ হ্যাকিং করার পাশাপাশি পুলিশকে হুমকি দিয়েছে।