১ কোটি জাল টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কোটি ১০ লাখ মূল্যমানের জাল টাকা ও জাল টাকা তৈরির প্রচুর সরঞ্জামসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত শনিবার রাতে রাজধানীর মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জাল টাকা বিপণণের জন্য এদের সঙ্গে কিছু ব্যাংক কর্মী ও বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মীদের যোগসাজশ রয়েছে বলেও জানিয়েছেন ডিবি কর্মকর্তারা। গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।