প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) আওতাধীন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রাসেল মাস রাইজিং মিলস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে মিটারে কারসাজি, মিটার বাইপাস করে অবৈধ সংযোগ ও অতিরিক্ত গ্যাস ব্যবহারের অভিযোগে ১ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার ৩৪৩ টাকা জরিমানা করা হয়েছে।
পিজিসিএলের শাহজাদপুর আঞ্চলিক কার্যালয়ের (বাঘাবাড়ী) ব্যবস্থাপক মো. জহুরুল ইসলাম বলেন, ওই মিলে মিটার টেম্পারিং করে অতিরিক্ত লোড ব্যবহারসহ অবৈধভাবে গ্যাস চুরি করা হচ্ছে এমন অভিযোগ পাওয়ার পর গত ১২ আগস্ট ৫ সদস্যের ভ্রাম্যমাণ পরিদর্শক দল মিটারটি খুলে আনে। প্রধান কার্যালয় নলকায় পরীক্ষায় মিটারের বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।