১ লাখ ২০ হাজার ইয়াবা বড়িসহ দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে গত রোববার রাতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি জানায়, ওই দুজনের কাছ থেকে একটি মাইক্রোবাস ও ১ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনলাইন পোর্টাল ডিএমপি নিউজের তথ্য অনুযায়ী, ডিবির উপকমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বরের নির্দেশনায় ও অতিরিক্ত উপকমিশনার নূরুন্নবীর তত্ত্বাবধানে রোববার ডেমরার স্টাফ কোয়ার্টারের সামনে অভিযান চালানো হয়। সেখানে আমুলিয়া রোড থেকে ওই দুজনকে আটক করা হয়।
গতকাল সোমবার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ইয়াবা বড়িগুলো মিয়ানমার থেকে নিয়ে আসা হয়েছিল। সেগুলো চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য নেওয়া হচ্ছিল।