১০ কনটেইনার টেস্টিং সল্ট জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা ঘোষণায় আমদানির অভিযোগে গতকাল সোমবার চট্টগ্রাম বন্দরে ১০ কনটেইনার ভর্তি টেস্টিং সল্ট জব্দ করা হয়েছে।
কাস্টমস সূত্র জানায়, বড় আকারে প্যাকেটজাত (বাল্ক) করে এই পণ্য আমদানির ঘোষণা দিয়েছিলেন আমদানিকারক। তবে কনটেইনার খুলে দেখা যায়, এই লবণ আনা হয়েছে ছোট আকারের প্যাকেটে করে। জব্দ করা লবণের পরিমাণ ১৬৩ টন। প্রাথমিক হিসাবে এভাবে প্রায় ২৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়।
ঢাকার হেদায়েত অ্যান্ড ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান তাইওয়ান থেকে এসব পণ্য আমদানি করে।
কাস্টমসের সহকারী কমিশনার আহমেদুর রেজা চৌধুরী প্রথম আলোকে জানান, কাস্টমস কর্তৃপক্ষ এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর পণ্যভর্তি এসব কনটেইনার জব্দ করে।