প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে দুই লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে নগরের কর্ণফুলী কাফকো জেটিঘাট এলাকায় একটি নৌকা থেকে এগুলো উদ্ধার করে কোস্টগার্ড। তবে কাউকে আটক করা যায়নি। কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নৌকাটিকে দূর থেকে কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া করলে নৌকায় ইয়াবা ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। ইয়াবাগুলো একটি বড় প্লাস্টিকের পানির ট্যাংকের ভেতর বস্তাভর্তি ছিল, যাতে দূর থেকে দেখলেও সহজে কেউ সন্দেহ না করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় ১০ কোটি টাকা।